উপদেষ্টা আকবর স্থিতিশীল অর্থনীতি রেখে যেতে চান
অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. আকবর আলী খান পরবর্তী সরকারের জন্য একটি স্থিতিশীল সামষ্টিক অর্থনীতি রেখে যাওয়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন।
তিনি বলেন, ‘আমি অতীতের বাজেট পেয়েছি, এখন পরবর্তী সরকারের জন্য একটি সঠিক বাজেট রেখে যাওয়া হবে আমার কাজ।’ তিনি আরও বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের আমলে এটাই হবে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।’
