শেয়ার বাজার পড়ছেই
রাজনৈতিক অঙ্গণে কিছুটা স্থিতিশীলতা ফিরে আসলেও শেয়ার বাজার এখনও পড়তির দিকে। বৃহষ্পতিবার সকালেও আগের দিনের তুলনায় মূলসূচক কমে গিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে।
বৃহস্পতিবার সকাল ১১ টা ৩১ মিনিটে ডিএসইর সার্বিক মূল্য সূচক চার দশমিক ৩৬ পয়েন্ট বা দশমিক ৩৩ শতাংশ করম যায়। আগেরদিন এই সূচক ছিল ১২৮৩ দশমিক ২৫ পয়েন্টে।
ডিএসইর সাধারণ শেয়ার সূচক দুই দশমিক ৮১ পয়েন্ট বা দশমিক ১৮ শতাংশ কমে দাঁড়ায় ১৫৩৩ দশমিক ২০ পয়েন্টে।
বৃহস্পতিবার এ সময় পর্যন্ত মোট লেনদেন ছিল আট কোটি আট লাখ্ আগের দিন শেষে তা ২৫ কোটি ৬২ লাখ ৮০ হাজার ছিল। এ পর্যন্ত ৩৫টি শেয়ারের দাম বড়েছে, ৬১টি কমেছে এবং ২২টি অপরিবর্তিত আছে।
বৃহস্পতিবার সকালে শেয়ার বাজারে প্রাধান্য করছিল রূপালি ব্যাংক। বুধবার শীর্ষে থাকা লঙ্কাবাংলা ফাইন্যান্স এদিন ছিল তৃতীয় স্থানে। হাইডেলবার্গ সিমেন্ট এখন দ্বিতীয় স্থানে রয়েছে।
