নভেম্বরে জার্মানিতে বাংলাদেশের নিটওয়্যার প্রদর্শনী
ইউরোপে রপ্তানী বাজার সম্প্রসারণের লক্ষ্যে নভেম্বরে জার্মানির দুটি শহরে উলের তৈরি পণ্যের প্রদর্শনীর আয়োজন করছে বাংলাদেশ। এই প্রথমবারের মতো বাংলাদেশ সেদেশে একক দেশ হিসেবে এই প্রদর্শনীর আয়োজন করবে।
বাংলাদেশ নিটওয়্যার উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) এক বিবৃতিতে জানায়, আগামী ২ ও ৩ নভেম্বর মেলার আয়োজন করা হবে ডুসেলডর্ফ শহরের হোটেল রেডিসনে। মিউনিখের ফ্যাশন ও টেক্সটাইল সেন্টারে এ মেলার আয়োজন করা হবে ৬ ও ৭ নভেম্বর। ৪৮টি নিটওয়্যার প্রতিষ্ঠান এতে যোগ দেবে। প্রতিনিধির সংখ্যা থাকবে একশরও বেশি।
জার্মান সরকারের অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়ন সংস্থা জিটিজেড প্রগ্রেস এই মেলার আয়োজনে আংশিক আর্থিক ও কৌশলগত সহায়তা দেবে।
বিকেএমইএ এর সভাপতি ফজলুল হক নফহবংি২৪.পড়স কে রোববার জানান, প্রদর্শনীর মাধ্যমে ক্রেতা ও সরবরাহকারীদের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন সম্ভব হবে। এতে বাজার বি¯তৃত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ফজলুল হক বলেন, ‘আমরা আমাদের পণ্যের জন্য জার্মানীতে একটি চাহিদাক্ষেত্র বা ভিত্তি তৈরি করতে সক্ষম হয়েছি। এই ভিত্তিকে আরো শক্তিশালী করে তোলাই এই মেলার লক্ষ্য। প্রদর্শনীকে সফল করে তোলার জন্য বিভিন্ন ক্রেতা ও প্রস্তুতকারক সমিতিগুলোর সাথে যোগাযোগ করা হয়েছে এবং তা অব্যাহত রয়েছে।’
উল্লেখ্য রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০০৫--২০০৬ অর্থবছরে জার্মানিতে বাংলাদেশী নিটওয়্যারের রপ্তানি ৪৮ শতাংশ বেড়ে ৯৯৩ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। প্রসঙ্গত বাংলাদেশ এককভাবে জার্মানিতে সবচেয়ে বেশি নিটওয়্যার রপ্তানি করে থাকে।
