২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দায়িত্ব না নেওয়ায় হাসানকে নাসিরের অভিনন্দন

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব না নেওয়ায় দেশের শীর্ষ ব্যাবসায়ী সংগঠন এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন শনিবার সাবেক প্রধান বিচারপতি কেএম হাসানকে অভিনন্দন জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2006, 10:21 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

মীর নাসির হোসেন শনিবার সন্ধ্যায় নফহবংি২৪.পড়স কে বলেন, তিনি একটি উত্তম কাজ করেছেন। তার এই সিদ্ধান্ত পর্যায়ক্রমে পরিস্থিতির উন্নয়নে সহায়তা করবে।

এর আগে কেএম হাসান রাষ্ট্রপতির কাছে পাঠানো এক চিঠিতে বলেন, জনগণের স্বার্থে এবং দেশপ্রেমিক হিসেবে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা সাবেক প্রধান বিচারপতি আরো বলেন, “প্রতিবন্ধকতা হয়ে থাকার চেয়ে সরে দাড়ানোকেই আমি শ্রেয় মনে করি।”

নাসির বলেন, জাতির ক্রান্তিলগ্নে তাঁর এই ত্যাগ প্রসংসার যোগ্য।