দারিদ্য বিমোচনে আইএমএফের ৪৯ দশমিক ৭ মিলিয়ন ডলার ছাড়
আর্ন্তজাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) শনিবার ৪৯ দশমিক ৭ মিলিয়ন ডলার ছাড় করেছে। এই অর্থ দারিদ্র বিমোচন প্রবৃদ্ধি সুবিধা (পিআরজিএফ) এর ষষ্ঠ কিস্তির অর্ধেক।
চলতি অর্থবছরের জুন--জুলাই মাসে এই অর্থ ছাড় করার কথা ছিল। কিন্তু আইএমএফ এর কিছু শর্ত পূরণ না হওয়ায় তা এতদিন স্থগিত রাখা হয়।
