২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমাজনডটকমের শেয়ারের দাম বেড়েছে ১৪ শতাংশ

আমাজনডটকম মঙ্গলবার ত্রৈমাসিক মুনাফা ও রাজস্ব আয়ের খতিয়ান প্রকাশ করে বলেছে চলতি তিন মাসে প্রযুক্তিগত ব্যয় বৃদ্ধির হার কম হবে । তবে কোম্পানির শেয়ারের দাম বেড়ে গেছে ১৪ শতাংশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2006, 06:31 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

সম্প্রতিক মাসগুলোতে মুনাফা কমে যাওয়ার পরও বিনিয়োগকারীদের স্নায়ুর ওপড় খুব একটা চাপ পড়ার সুযোগ দেয়নি  আমাজনডটকম। কেননা ওয়েবসাইটের উন্নয়নে প্রতিষ্ঠানটি ব্যাপকভাবে বিনিয়োগ করেছে। বই ও কম্পিউটার থেকে শুরু করে হীরা-জহরত পর্যন্ত সব কিছুরই খোঁজ আছে ওয়েবসাইটটিতে। আর সে কারণেই অন্যান্য প্রতিদ্বদ্বীদের চেয়ে তারা এগিয়ে আছে।

কিন্তু আমাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজস জানান, জুলাই, আগষ্ট ও সেপ্টেম্বরের তুলনায় এ বছরের শেষ তিন মাসে অপারেটিং মুনাফা বেড়ে যাবে। একদিকে রাজস্ব আয় বৃদ্ধি ও অন্য দিকে প্রযুক্তি খাতে ব্যয় বৃদ্ধির হার কমে যাওয়ায় মুনাফা বেড়ে যাবে বলে তিনি আশা করছেন।

তবে বিপনন ব্যয় বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন প্যাসিফিক ক্রেষ্টের বাজার বিশ্লেষক স্টিভ উইন্সটেইন। তিনি বলেন, যদিও এ বছর কোম্পানির প্রবৃদ্ধি বেশ ভালো এবং তা বজায় রাখার জন্য তারা কঠোর পরিশ্রমও করবে। তারপরও আগামী বছর আরো বেশি মুনাফা করার ব্যাপারে আমি সন্দিহান।

আমাজন বলছে, গত বছরের জুলাই, আগষ্ট ও সেপ্টেম্বরের তুলনায় এবছরের ওই তিন মাসে নীট আয় হ্রাস পেয়ে ১ কোটি ৯০ লাখ ডলারে দাঁড়িয়েছে। গত বছরের জুলাই, আগষ্ট ও সেপ্টেম্বরে কেম্পানির নীট আয় ছিল ৩ কোটি ডলার। তবে ইলেক্ট্রনিক্স পণ্যের বিক্রি বেড়ে যাওয়ায় নীট বিক্রি ২৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৩১ কোটি ডলারে।