২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নভেম্বরে জার্মানীতে বাংলাদেশের নিটওয়্যার প্রদর্শনী

ইউরোপের বাজারে ছড়িয়ে দেওয়ার জন্য জার্মানীর দুটি শহরে নভেম্বরে বাংলাদেশ নিটওয়্যার পণ্যের প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে। এই প্রথমবারের মতো এককভাবে এই প্রদর্শনীর আয়োজন করবে বাংলাদেশ। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2006, 02:01 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

বাংলাদেশ নিটওয়্যার উৎপাদক ও রপ্তানিকারক সমিতির  (বিকেএমইএ) এক কর্মকর্তা জানান, ২ ও ৩ নভেম্বর মেলার আয়োজন করা হবে ডুসেলডর্ফ শহরের হোটেল রেডিসনে।  মিউনিখের ফ্যাশন ও টেক্সটাইল সেন্টারে এ মেলার আয়োজন করা হবে ৬ ও ৭ নভেম্বর।   ৪৭টি নিটওয়্যার প্রতিষ্ঠান এতে যোগ দেবে বলে কর্মকর্তা জানান। প্রতিনিধির সংখ্যা থাকবে একশরও বেশি।

জার্মান সরকারের অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়ন সংস্থা জিটিজেড প্রগেস এই মেলা আয়োজনে আংশিক আর্থিক ও কৌশলগত সহায়তা দেবে।   

বিকেএমইএ এর সভাপতি ফজলুল হক নফহবংি২৪.পড়স কে বৃহস্পতিবার জানান, প্রদর্শনীর মাধ্যমে ক্রেতা ও  সরবরাহকারীদের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন সম্ভব হবে।  এতে বাজার বি¯তৃত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ফজলুল হক বলেন, আমরা আমাদের পণ্যের জন্য জার্মানীতে একটি চাহিদাক্ষেত্র বা ভিত্তি তৈরি করতে সক্ষম হয়েছি। এই ভিত্তিকে আরো শক্তিশালী করে তোলাই এই মেলার লক্ষ্য। প্রদর্শনীকে সফল করে তোলার জন্য বিভিন্ন ক্রেতা ও প্রস্তুতকারক সমিতিগুলোর সাথে  যোগাযোগ করা হয়েছে এবং তা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০০৫-২০০৬ অর্থবছরে জার্মানীতে  বাংলাদেশী নিটওয়্যারের রপ্তানি ৪৮ শতাংশ বেড়ে ৯৯৩ মিলিয়ন ডলারে দাড়িয়েছে। বাংলাদেশ এককভাবে জার্মানীতে সব চেয়ে বেশি নিটওয়্যার রপ্তানি করে থাকে।