শেয়ার বাজারে প্রাণ ফিরে এসেছে
আগেরদিনের ঝিমানোভাব ঝেড়ে ফেলে আবারো প্রাণ ফিরে এসেছে শেয়ার বাজারে। এর জন্য অবশ্য ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষই সবচেয়ে বেশি কৃতিত্বের দাবিদার।
বৃহস্পতিবার বারোটা বাজার পাঁচ মিনিট আগে ডিএসই এর সব মূল্য সূচক আগের দিনের তুলনায় শতকরা ০.১৭ ভাগ বা ২.২৮ পয়েন্ট কমে যায়। আগের দিন এ পয়েন্ট ছিল ১২৮৯। এদিন সকালে ডিএসই সাধারণ মূল্যসূচক বুধবারের ১৫৩৫.৫৯ পয়েন্ট থেকে শতকরা ০.২৫ ভাগ বা ৩.৮৮ পয়েন্ট বেড়েছে ।
