২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুগ্ন পোশাক শিল্প কারখানাকে কেন্দ্র করে বিজিএমইএ বিভক্ত

রুগ্ন পোশাক শিল্প কারখানাকে সাহায্য করাকে কেন্দ্র করে বিভক্ত হয়ে পড়েছে বাংলাদেশ তৈরি পোশক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2006, 07:00 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

বিজিএমইএ সভাপতি ফজলুল হক রুগ্ন পোশাক শিল্প চালুর ক্ষেত্রে সরকারের নেওয়া সাম্প্রতিক পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখলেও বিজিএমইএর রুগ্ন পোশাক শিল্প কমিটির সদ্য পদত্যাগকারী চেয়ারম্যান আবু বকর নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন । 

দুই পক্ষই মঙ্গলবার আলাদা ইফতার পাটি জায়গায় আয়োজন করেন।

রুগ্ন পোশাক শিল্প চালু করতে সরকারের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানিয়ে ফজলুল হক সোনারগাঁও  হোটেলে ইফতার পার্টির আয়োজন করলে আবু বকর আশিয়ান হোটেলে পাল্টা ইফতার পার্টির আয়োজন করেন।

বিজিএমইএ সূত্র জানায়, রুগ্ন পোশাক শিল্প কারখানাগুলোকে পুনরায় চালু করার জন্য অর্থ মন্ত্রণালয় সোমবার সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংকের কাছে লিখিত চিঠির মাধ্যমে বিধিসম্মতভাবে এবং ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে পুনঃ তফসিলিকরণ করার নির্দেশ দেয়।

সূত্র জানিয়েছে, বুধবার ব্যাংলাদেশ ব্যাংক আরো ২১টি বেসরকারি ব্যাংকসহ সর্বমোট ২৫ টি ব্যাংকের প্রতি একই নির্দেশনা প্রদান করতে যাচ্ছে।

এ ঘটনাকে বিজিএমইএ সভাপতি তার নিজের সাফল্য হিসেবে চিহ্নিত করলেও অপর গ্র“প তার বিপক্ষে মত দেন।

আবু বকরের সমর্থকরা মনে করেন বর্তমান কর্মকাণ্ড প্রধানমন্ত্রীর ২১ সেপ্টেম্বরে দেওয়া ঘোষণার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এমনকি তা বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে টাস্কফোর্সের সুপারিশমালাকেও ব্যর্থ করেছে।

রুগ্ন পোশাক শিল্পের সহায়তাকে কেন্দ্র করে গত মাসের শেষ সপ্তাহে চেয়ারম্যানের  পদ থেকে পদত্যাগ করেন আবু বকর। 

মঙ্গলবার বিডিনিউজকে আবু বকর বলেন, অর্থমন্ত্রণালয়ের বিধি মোতাবেক নির্দেশনার কারনে ঋণ পুণঃ তফসিলকরণে কোন সুবিধা রুগ্ন পোশাক শিল্প কারখানা পাবে না।

তিনি বলেন, বর্তমান প্রচেষ্টার কারণে টাস্কফোর্সের সুপারিশমালায় বিশেষত্ব নীতিগত ও আইনগত সহায়তা পেতে আমরা ব্যর্থ হয়েছি। ফলে রুগ্ন পোশাক শিল্পগুলো প্রাথমিক কিস্তি না দিয়ে কোন অবস্থায় কারখান চালু করা সম্ভব নয়।

অন্যদিকে ফজলুল হক অর্থমন্ত্রণালয়ের নিদের্শনাকে তার সাফল্য হিসেবে চিহ্নিত করে বলেন, রুগ্নশিল্পের জন্য বক্তৃতাবাজির বাইরে প্রধানমন্ত্রীর নিদের্শে এই প্রথম পদক্ষেপ নেওয়া হলো।

মঙ্গলবারের ইফতার পার্টিতে রুগ্নশিল্প কারখানার মালিকরা উপস্থিত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, টাস্কফার্স সুপারিশমালার প্রথম ধাপ বাস্তবায়িত হলো।       

গত ২৭ সেপ্টেম্বর বিজিএমইএ সভাপতি প্রধানমন্ত্রীর কাছে এক চিঠিতে তালিকাভুক্ত রুগ্ন শিল্প কারখানাগুলোর সুদকে আলাদা করে ‘ব্লক’ একাউন্টে রাখা, আসল টাকা ‘ব্লক’ একাউন্টে রেখে ১০ বছরের জন্য পুনঃ তফসিলিকরণের ব্যবস্থা এবং ব্যাক-টু-ব্যাক এলসি খুলে ব্যবসা করার সুযোগ প্রদানের জন্য প্রস্তাব করেন।