২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পড়তি সূচকে রূপালী ব্যাংকের শেয়ারের দাম বাড়ছে

ভালোমানের অনেক কোম্পানির শেয়ারের দাম পড়ে গেলেও রোববার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) রূপালী ব্যাংকের শেয়ারের দাম ছিল চাঙ্গা। সৌদি রাজপুত্র রূপালী ব্যাংক এর শতকরা ৬৭ ভাগ কিনে নেওয়ার বিষয়টি চূড়ান্ত অনুমোদনের পর ব্যাংকটির শেয়ারের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2006, 07:34 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

সৌদি যুবরাজ ব্যাংকের এ শেয়ারের জন্য দুই হাজার ৩০০ কোটি টাকা দাম দিতে চেয়েছেন। এর পর থেকেই সাধারণ শেয়ারের দাম ২২৭ টাকা থেকে এক লাফে ১ হাজার ৮৮৭ টাকায় উঠে যায়।

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ারের পরিমাণ সাত শতাংশ।

ডিএসইর মূল্যসূচকে প্রতিটি শেয়ারের মূল্য বৃহস্পতিবার ২ দশমিক ৯৭ ভাগ অর্থাৎ দশমিক ২৩ শতাংশ কমে ১ হাজার ২৬৭ দশমিক ৮৬ থেকে ১ হাজার ২৬৪ দশমিক ৮৯ এ নেমে আসে।

ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৯ দশমিক ৯৯ ভাগ অর্থাৎ ১ দশমিক ৩০ শতাংশ কমে ১ হাজার ৫২৭ থেকে ১ হাজার ৫০৭ দশমিক ০৬ এ নেমে আসে।

ডিএসইর ২০ ব্লু চিপের মূল্যসূচক বৃহস্পতিবার ১৭ দশমিক ৪২ ভাগ বা ১ দশমিক ৩১ শতাংশ কমে ১ হাজার ৩২৫ দশমিক ২৩ থেকে ১ হাজার ৩০৭ দশমিক ৮১ তে নেমে আসে।

রূপালী ব্যাংকের বিক্রয় চুক্তি স্বাক্ষর প্রক্রিয়া রোববার শুরু হবে বলে আশা করা হচ্ছে। বেরসকারীকরণ কমিশন বৃহস্পতিবার সৌদি প্রিন্স বান্দার বিন মোহাম্মদ বিন আব্দুল রহমান আল সৌদকে এ ব্যাপারে একটি আগ্রহ পত্র  দিয়েছে।

শেয়ার বাজারে বিক্রয়ের দিক থেকে প্রাধান্য বিস্তারকারী রূপালী ব্যাংকের ৩১ হাজার ৩০০টি শেয়ার পাঁচ কোটি ৮৯ লাখ ৯০ হাজার টাকায় বিক্রি হয়। লেনদেনে এর পরই রয়েছে ডেসকো এবং পূবালী ব্যাংকের অবস্থান। গতকাল ডেসকো এবং পূবালীর শেয়ার লেনদেনের পরিমাণ ছিল যথাক্রমে ১ কোটি ৪০ লাখ ৬৯ হাজার এবং ১ কোটি ৩০ লাখ ২৫ হাজার টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের মোট লেনদেনের পরিমাণ ছিল ২৬ কোটি ৮ লাখ ৯০ হাজার টাকা। বৃহস্পতিবারে এর পরিমাণ ছিল ২১ কোটি ৪ লাখ ২০ হাজার টাকা।

বৃহস্পতিবারের চেয়ে রোববার ডেসকোর শেয়ার ৭ টাকা অর্থাৎ ১ দশমিক ৮৪ শতাংশ এবং পূবালী ব্যাংকের শেয়ার সাড়ে ৭ টাকা অর্থাৎ দশমিক ৯২ শতাংশ লোকসান দেয়। বৃহস্পতিবারে ডেসকোর শেয়ার ৩১৭ দশমিক ২৫ এবং পূবালীর শেয়ার ৮১৮ দশমিক ৫ টাকা ছিল।

ডিএসইর মোট লেনদেনের মধ্যে ৩৩ টি শেয়ারের মূল্য বাড়ে, ১২০ টির মূল্য কমে এবং ১৯ টির মূল্য অপরিবর্তিত থাকে।

লাভজনক মূল্যে শেয়ার বিক্রির দিক থেকে শীর্ষে ছিল রূপালী ব্যাংক, ঢাকা ফিশ এবং জিল বাংলা। অন্যদিকে সবচেয়ে বেশি লোকসানে বিক্রি হয়েছে আশরাফ টেক্সটাইল, আইএফআইসি এবং আইএসটিবিএসআরএসের শেয়ার।