২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে আসছে ৫ টাকার নতুন নোট

আগামী সপ্তাহ থেকে নতুন পাঁচ টাকার নোট বাজারে ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2006, 04:46 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

বর্তমান ডিজাইন অক্ষুণœ রেখে ১২০ ঢ ৬৫ মি.মি. এর বদলে ১১৭ ঢ ৬২ মি.মি. হ্রাসকৃত দৈর্ঘ্যের এবং গর্ভনর ড. সালেহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত নতুন এই নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল ও সিলেট অফিস থেকে ৮ অক্টোবর রোববার একযোগে ইস্যু করা হবে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

পরে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও নতুন পাঁচ টাকার নোট ইস্যু করা হবে।

নতুন নোটে বর্তমানে বাজারে প্রচলিত পাঁচ টাকা নোটের মতো ০.৭৫ মি.মি. চওড়া নিরাপত্তা সূতার পরিবর্তে ১০০ টাকার নোটের অনুরূপ ৩ মি.মি. চওড়া সূতা ব্যবহার করা হয়েছে। তবে ওই নোটের অন্য সব বৈশিষ্ট্য নতুন নোটেও থাকবে।

এই দুই আকৃতির পাঁচ টাকার নোটই বাজারে একযোগে চালু থাকবে বলে ওই বিজ্ঞপ্তিেেত জানানো হয়।