তিন বছরেও বিএফটিআইর স্বত্বাধিকারী ফি পরিশোধ হয়নি, আপডেট
বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) স্থাপিত হওয়ার তিন বছর পরও সংগঠনটির স্বত্বাধিকারি সরকার ও সাত ব্যবসায়িক সমিতি তাদের সম্পূর্ণ ফি দেয়নি।
বিএফটিআই এর একটি সূত্র একথা জানিেেছ।
চুক্তি অনুসারে চলতি বছরের জুন মাসে সরকার বিএফটিআইকে স্বত্ত্বাধিকারি ফি হিসেবে ২ কোটি ৩০ লাখ টাকা পরিশোধ করেছে। কিন্তু বাকি আছে আরও ১ কোটি ৭৮ লাখ টাকা।
সূত্র জানায়, বিএফটিআই এর অন্যতম বেসরকারি সদস্য ছয় চেম্বার এবং সমিতি এখন পর্যন্ত ৮৫ লাখ টাকা ফি দিয়েছে। অন্যদিকে অপর অন্যতম সদস্য মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই) এখন পর্যন্ত কোন ফি দেয়নি।
২০০৪ সালের ডিসেম্বরে সরকার ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পাদিত চুক্তি অনুসারে মোট স্বত্ত্বাধিকারি ফি নির্ধারণ করা হয় ৮ লাখ ইউরো অর্থাৎ ৬০ কোটি ৮০ লাখ টাকা। এর মধ্যে সরকারের অংশগ্রহণের পরিমাণ ৬০ শতাংশ।
বিএফটিআই এর প্রধান নির্বাহী কর্মকর্তা শিশির কুমার দেব বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তির আগে ব্যবসায়ী সমিতির স্বত্বাধিকারি ফি ছিল ২০ লাখ টাকা। এখন এর পরিমাণ হয়েছে প্রায় ২৩ লাখ টাকা।
তিনি বলেন, আগামী বোর্ড মিটিংয়ে সকল সদস্যকে স্বত্বাধিকারি ফি পরিশোধের আহবান জানানো হবে।
এমসিসিআই কেন সদস্য ফি দেয় না এ প্রশ্নের উত্তরে সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক এ আলম জানান, এমসিসিআই বিএফটিআই এর সদস্য নয়। তারা বিএফটিআই এর কোন মিটিংয়েও অংশ নেন না।
সূত্র জানায়, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এবং চট্টগ্রাম চেম্বার অফ কমার্স এবং ইন্ডাস্ট্রিজ (সিসিসিআই) ইতোমধ্যে প্রত্যেকে ফি হিসেবে ২০ লাখ টাকা দিয়েছে।
অন্যদিকে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) ফি হিসেবে ১৫ লাখ টাকা এবং ঢাকা চেম্বার অফ কমার্স এবং ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই), বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স এবং ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) প্রত্যেকে ১০ লাখ টাকা ফি দিয়েছে।
