বছরে ২৭৬ কোটি টাকা মুনাফার লক্ষ্য নিয়ে বেক্সটেক্স এর যাত্রা শুরু
বছরে ২৭৬ কোটি ৩০ লাখ টাকা মুনাফার লক্ষ্যমাত্রা নিয়ে যাত্রা শুরু করেছে বেক্সটেক্স। কোম্পানির এক সংবাদ বিবৃতিতে সোমবার এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বেক্সিমকো গ্র“পের পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে এর চারটি টেক্সটাইল ইউনিট - বেক্সিমকো টেক্সটাইলস, বেক্সিমকো ডেনিম ও বেক্সিমকো নিটিং পদ্মা টেক্সটাইল মিলস লিমিটেডের সাথে একীভূত করে ১ অক্টোবর থেকে বেক্সটেক্স গঠন করা হয়েছে।
বেক্সটেক্স আশা করছে, এই একীভূতকরণ এবং তৎপরবর্তী সম্প্রসারণের ফলে কোম্পানিটির তৈরি পোশাক উৎপাদন ক্ষমতা বেড়ে হবে বছরে প্রায় পাঁচ কোটি পিস। বছরে এর লেনদেনের পরিমাণ দাঁড়াবে এক হাজার ৭৯০ কোটি ৩ লাখ টাকা।
