২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার চালু হচ্ছে বিডিনিউজ ফাইন্যান্স

বার্তাসংস্থা বাংলাদেশ নিউজ টুয়েন্টি ফোর আওয়ারস লিমিটেডের অর্থনীতি বিষয়ক নিউজ সার্ভিস বিডিনিউজ ফাইন্যান্স বুধবার থেকে চালু হতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2006, 09:42 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

দ্বিতীয় বর্ষে পদার্পনের একদিন পর নতুন এ সার্ভিস চালু করতে যাচ্ছে সংবাদ সংস্থাটি। এ উপলক্ষে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে বুধবার দুপুর ১২টায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মীর নাসির হোসেন।

নতুন এ সার্ভিসের মাধমে বিডিনিউজ তাদের গ্রাহকদেরকে ইন্টারনেটের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসা ও কর্পোরেট সম্পর্কিত অর্র্থনৈতিক সংবাদ পরিবেশন করবে।

ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ কোম্পানি, চেম্বার, বাণিজ্য সংস্থা এবং গবেষণা প্রতিষ্ঠানের কথা মাথায় রেখেই সাজানো হয়েছে বিডিনিউজ ফাইন্যান্স’র বিষয়।

গ্রাহকদেরকে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেট ও বাজারের সত্যিকার ও গ্রহণযোগ্য সংবাদ প্রদানের লক্ষ্যে এএফপি’র অর্থনৈতিক নিউজ সার্ভিস এএফএক্স এশিয়ার সাথে চুক্তি করেছে বিডিনিউজ।

এছাড়াও বেশ কয়েকটি স্থানীয় ও আন্তর্জাতিক জনসংযোগ সংস্থার সাথে যুক্ত হয়ে কাজ করবে বিডিনিউজ ফ্যাইন্যান্স।

এক ঝাঁক তরুণ, পরিশ্রমী ও দক্ষ অর্থনৈতিক রিপোর্টারের মাধ্যমে বিডিনিউজের নতুন এ সার্ভিস বাংলাদেশের অর্থনীতি ও ব্যবসা খাতের উন্নয়নের সর্বশেষ সংবাদ পরিবেশন করবে।