২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে ৪টি গ্যান্ট্রি ক্রেন স্থাপিত: নতুন আরোপিত শুল্কের প্রতিবাদ জানিয়েছে বিএসএএ

রেল লাইনের উপর চলতে সক্ষম চারটি সর্বাধুনিক গ্যান্ট্রি ক্রেন স্থাপনের মাধ্যমে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম সমুদ্র বন্দর  সোমবার এক নতুন যুগে প্রবেশ করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2006, 09:39 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

ক্রেন স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে নৌ পরিবহন মন্ত্রী লে. কর্নেল (অবঃ) আকবর হোসেন আশা প্রকাশ করে বলেন, এ ক্রেনগুলো স্থাপনের ফলে চট্টগ্রাম সমুদ্র বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং ক্ষমতা কয়েকগুন বৃদ্ধি পাবে। এর ফলে বন্দরে  জাহাজের অবস্থানের সময় সাতদিন থেকে কমে দুইদিনে দাঁড়াবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) জাপানের মিৎসুবিশি কোম্পানির কাছ থেকে ১২০ কোটি টাকায় চারটি গ্যান্ট্রি ক্রেন ক্রয় করে।

বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং ক্ষমতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় ১৪১টি যন্ত্রের মধ্যে ১৩৮টি যন্ত্র বন্দর কর্তৃপক্ষ ৩৩০ কোটি টাকার বিনিময়ে ক্রয় করে।

এদিকে বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যসোসিয়েশন (বিএসএএ) আশংকা প্রকাশ করে বলেছে, নতুন শুল্ক আরোপের ফলে কন্টেইনার হ্যান্ডলিং চার্জ বেড়ে গিয়ে বছরে ৩০ কোটি টাকায় দাঁড়াবে।

বিএসএএ নেতৃবৃন্দ বলেছেন, নতুন শুল্ক আরোপের প্রতিবাদে নতুন স্থাপিত গ্যান্ট্রি ক্রেন ব্যবহার করা থেকে তারা অন্তত ছয় মাস বিরত থাকবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে সিপিএন চেয়ারম্যান এএমএম শাহাদত হোসেন, মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি সাইফুজ্জামান চৌধুরী এবং এম/এস সুমিতোমো কর্পোরেশনের জেনারেল ম্যানেজার টি সুজি উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কর্পোরেশরনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি।

সিপিএ সূত্র জানিয়েছে, গ্যান্ট্রি ক্রেন ক্রয়ের ফলে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের ক্ষমতা ৩০ শতাংশ বৃদ্ধি পাবে।