ঢাকায় ১৬-১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে চারদিনব্যাপী ’প্যাকেক্সপো-ডাইম ২০০৬’ প্রদর্শনী
ঢাকায় ১৬-১৯ ফেব্রয়ারি অনুষ্ঠিত হবে চারদিনব্যাপী আন্তর্জাতিক ’প্যাকেক্সপো-ডাইম ২০০৬’ প্রদর্শনী। এ শিল্পের বাজার সম্প্রসারণের পাশাপাশি নতুন প্রযুক্তির সঙ্গে পরিচয়ের ঘটবে এই প্রর্দশনীর মাধ্যমে।
জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ করোগেটেড কার্টন অ্যান্ড এক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিসিএএমইএ) সভাপতি সফিউল্লাহ চৌধুরী সোমবার এ ঘোষণা দেন। ঢাকা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ (ডিসিসিআই) এমএ মোনেম, প্রর্দশনীর আহবায়ক রাফেজ আলম চৌধুরী এবং বিসিসিএএমইএ সহসভাপতি মীর মাহমুদ আলী এ সময় উপস্থিত ছিলেন।
প্যাকেজিং অ্যান্ড এক্সেসরিজ এক্সপোজিশন (প্যাকেক্সপো) ২০০৬ এবং ঢাকা ইন্ডাষ্ট্রিয়াল মেশিনারি এক্সপোজিশন (ডাইম) এ দুই প্রদর্শনী যুগ্মভাবে ’প্যাকেক্সপো-ডাইম ২০০৬’ নামে বিসিসিএএমইএ এবং ডিসিসিআই যৌথভাবে আয়োজন করছে হচ্ছে।
বাংলাদেশ--চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক প্রদর্শনীর ব্যবস্থাপনার দ্বায়িত্বে রয়েছে মালেশিয়াভিত্তিক ইভেন ম্যানেজম্যান্ট কোম্পানি ইএস ইভেন ম্যানেজমেন্ট।
প্রদর্শনী চলাকালে বেশ কয়েকটি সেমিনারের আয়োজন করা হবে এবং আন্তর্জাাতিক বিশেষজ্ঞরা সেমিনারে উপস্থিত থাকবেন।
সফিউল্লাহ চৌধুরী বলেন, রপ্তানিকৃত পণ্যের প্যাকেজিং এবং এক্সেসরিজের প্রায় ৯৫--৯৮ শতাংশ যোগান দেশিয় প্রতিষ্ঠানগুলো দিয়ে থাকে।
বিসিসিএএমইএ সদস্যরা পলিব্যাগ, ব্যাকবোর্ড, সুইং থ্রেড, কলার ইনসারট, টেপ, ইলাস্টিক, অ্যামবোডিয়ার, জিপার, বাটন, ইন্টারলাইনিং এবং প্যাডসহ বিভিন্ন এক্সেসরিজ এবং প্যাকেজিং পণ্য প্রর্দশন করবেন।
তিনি বলেন, গার্মেন্টস এবং নিট খাতে ৪০ ধরনের এক্সেসরিজ বর্তমানে দেশে উৎপাদিত হয়।
এ প্রদর্শনী প্রতিদিন দুপুর ১২ থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে এবং প্রদর্শনীতে কোনো প্রবেশমূল্য রাখা হয়নি।
দেশের কার্টন ও এক্সেসরিজ খাতে বছরে পাঁচ হাজার কোটি টাকা রপ্তানি হয় এবং এ খাতে দু হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে।
