২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ডিজেল সংকটের কারণে বোরো চাষীরা দুর্ভোগ পোহাচ্ছে

চাঁপাইনবাবগঞ্জে ডিজেল সংকটের কারণে বোরো চাষীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে। সূত্র জানায়, ডিজেল সংকটের পাশাপাশি পেট্রোল অকটেনেরও তীব্র সংকট দেখা দিয়েছে। এর পাশাপাশি ডিজেল, পেট্রোল, কেরোসিনও উচ্চমূল্যে বিক্রির জন্য চাষীরা দুর্ভোগের শিকার হচ্ছে। 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2006, 09:36 AM

Updated : 26 Apr 2022, 03:23 PM

স্থানীয় কৃষকরা জানান, ডিজেলের অভাবে প্রস্তুত করা ক্ষেত শুকিয়ে যাওয়ার ফলে তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে ।

শিবগঞ্জে ডিজেলের জন্য অপেক্ষামান কয়েকজন ক্ষুব্ধ কৃষক জানান, চোরাচালানকারীরা উজিরপুর, তারাপুর, ঠুটাপাড়া, বগলউড়ি, জমিনপুর, শিবনগর, মনোহরপুরসহ বিভিন্ন সীমান্তে ডিজেল পাচার করায় চাষীরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে।

জেলা সদরের একরামুল হক ফিলিং স্টেশনের আজিজুল ইসলাম বিডিনিউজকে জানান, বাঘাবাড়ি ডিপো থেকে চাহিদা অনুযায়ি তেল সরবরাহ না করায় সংকট সৃষ্টি হয়েছে।