২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলতি অর্থবছরের ছয় মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার ৪১ দশমিক ২৭ শতাংশ অর্জিত

চলতি ২০০৫ - ২০০৬ অর্থবছরের প্রথম ছয় মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা মাত্র ৪১ দশমিক ২৭ শতাংশ অর্জিত হয়েছে। এর পরিমান ১৮ হাজার ৮৬৯ কোটি ৪৮ লাখ টাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2006, 07:30 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

সংসদ অধিবেশনে রোববার শাহ মোহাম্মদ সোলায়মান আলমের প্রশ্নের জবাবে অর্থ প্রতিমন্ত্রী শাহ মুহাম্মদ আবুল হোসাইন সংসদকে এ কথা জানান।

অধ্যাপক শহীদুল ইসলামের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিগত ২০০৪ -- ০৫ অর্থবছরে দেশের অর্জিত জিডিপির ১০ দশমিক ৬৯ শতাংশ অবদান রেখেছে তৈরী পোষাক শিল্প। এই অর্থ দেশীয় মূদ্রায় প্রায় ৩৯ হাজার ৪০১ কোটি টাকা। এই অর্থ এর আগের অর্থবছরের তুলনায় ৮৯০ কোটি টাকা বেশী। ওই বছর তৈরী পোষাক খাতের অবদান ছিলো মোট জিডিপি’র ১০ দশমিক ০৬ শতাংশ।

মুহাম্মদ গিয়াস উদ্দিনের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দেশে বর্তমানে ছয় হাজার ৫৪৯ কোটি ৭৭ লাখ টাকা কৃষি ঋণ ও আট হাজার ১৭৩ কোটি ৪০ লাখ টাকা শিল্প ঋণ অনাদায়ী রয়েছে।