বাংলাদেশের পিআরএসপি অনুমোদন করেছে বিশ্বব্যাংক
বিশ্বব্যাংকের নির্বাহী বোর্ড বাংলাদেশের দারিদ্র্য বিমোচন কৌশলপত্র (পিআরএসপি) অনুমোদন করেছে বলে শনিবার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অথনৈতিক সম্পর্ক বিভাগের সচিবের কাছে পাঠানো এক পত্রে ওয়াশিংটন ডিসি’র বাংলাদেশ দূতাবাস জানায়, দারিদ্র বিমোচন তরান্বিতকরণে জাতীয় কৌশল (এনএসএপিআর) প্রণয়নের ক্ষেত্রে গুণগত মান ও বিষয়বস্তুর জন্য বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকদের প্রায় সবাই বাংলাদেশ সরকারের প্রশংসা করেছেন।
