২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস থেকে আরও ওষুধ আমদানি করবে

শ্রীলংকা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস থেকে আরও ওষুধ আমদানি করবে। শ্রীলংকার স্বাস্থ্য মন্ত্রী নিমল সিরিপালা ডি সিলভা শুক্রবার টঙ্গিতে কোম্পানিটির প্ল্যান্ট পরিদর্শনের সময় একথা জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2006, 06:31 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

বর্তমানে শ্রীলংকা বেক্সিমকো ফার্মা থেকে ছয় শ্রেণীর ওষুধ আমদানি করছে। শ্রীলংকার স্বাস্থ্যমন্ত্রী বেক্সিমকোর ইনহেলার, ন্যাজাল ¯েপ্র, ইনজেক্টেবলস, সাপোজিটরি এবং আইভি ফ্লুুইডস (স্যালাইন) -

এর মত উচ্চ প্রযুক্তিসম্পন্ন পণ্যের ব্যাপারে বিশেষ আগ্রহ প্রকাশ করেন।

বেক্সিমকো ফার্মার উৎপাদন প্রযুক্তি ও বিভিন্ন স্থাপনা তিনি ঘুরে দেখেন।

বাংলাদেশের স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, বাংলাদেশে শ্রীলংকার রাষ্ট্রদূত জেমিনি এস মুনাসিংহে এবং বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস অ্যাসোসিয়েশনের সভাপতি এস. এম. শফিউজ্জামান তার সঙ্গে ছিলেন।

শ্রীলংকার স্বাস্থ্যমন্ত্রী বেক্সিমকো ফার্মার পণ্যের গুনগত মান, প্ল্যান্টের পরিবেশ এবং হাতের নূন্যতম ব্যবহারের মাধ্যমে ওষুধ তৈরীর প্রক্রিয়া দেখে ভূয়ষী প্রশংসা করেন।

তিনি বেক্সিমকো ফার্মার আইভি ফ্লুুইডস, মিটার্ড ডোজ ইনহেলার, যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (ইউএসএফডিএ) মানসম্পন্ন ওরাল সলিড ডোজেস (ওএসডি) উৎপাদনকারী অত্যাধুনিক প্ল্যান্টের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এছাড়াও কোম্পানির অত্যাধুনিক সরঞ্জাম সজ্জিত গবেষণাগারও ঘুরে দেখেন।

বেক্সিমকো ফার্মার ডিরেক্টর (কমার্শিয়াল) আফসার উদ্দীন আহমেদ এবং সিনিয়র মার্কেটিং ম্যানেজার রিজভী উল কবির অতিথিদের স্বাগত জানান।

ওষুধ রপ্তানি সম্পর্কে রিজভী উল কবির বলেন, ‘বেক্সিমকো ফার্মা বিশ্বের ২০টি দেশে এর ওষুধ রপ্তানি করছে।

‘‘এই ২০টি দেশে রপ্তানী কার্যক্রমের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বাজারে প্রবেশের মাধ্যমে আমরা ২০০৮ সালের মধ্যে বিশ্ব বাজারে অন্যতম রপ্তানিকারক কোম্পানি হিসেবে বেক্সিমকো ফার্মাকে প্রতিষ্ঠিত করতে চাই,” বলেন রিজভী কবির।

তিনি আরও বলেন, ‘‘শ্রীলংকায় ব্যবহারিক প্রযুক্তির স্থানান্তর এবং যৌথ বিনিয়োগেও আমরা আগ্রহী।’’

উল্লেখ্য, এ বছরের প্রথম দিন থেকে বেক্সিমকো ফার্মা শ্রীলংকায় আনুষ্ঠানিক ভাবে রপ্তানি শুরু করেছে। প্রথম পর্যায়ে ছয়টি ক্যাটাগরির ওষুধ রপ্তানি করা হয় এবং আরো ২৮টি ওষুধের শ্রীলংকায় রেজিষ্ট্রেশন প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়াও শ্রীলংকায় সদ্যসমাপ্ত বাংলাদেশ একক দেশীয় বাণিজ্য মেলায় বেক্সিমকো ফার্মা ৫২,০০০ মার্কিন ডলারের স্পট অর্ডার পেয়েছে।

বেক্সিমকো ফার্মা বর্তমানে জার্মানী, সিঙ্গাপুর, রাশিয়া, ইউক্রেন, জর্জিয়া, ইরান, পাকিস্তান, কেনিয়া, মোজাম্বিক, মালয়েশিয়া, হংকং, তাইওয়ান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, কম্বোডিয়া, ভিয়েতনাম, মিয়ানমার, নেপাল এবং ভূটানে ওষুধ রপ্তানি করছে।