ঢাকায় ৩ দিনব্যাপী ‘জাপান-বাংলাদেশ আইটি এক্সপো’ এপ্রিলে
বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রযুক্তিগত পার্থক্য কমিয়ে আনার লক্ষ্যে জাপান-বাংলাদেশ গ্র“প ও জাপানের যৌথ উদ্যোগে এপ্রিলে ‘জাপান-বাংলাদেশ আইটি এক্সপো’২০০৬’ শুরু হচ্ছে।
জাপানের আইটি ও টেলিকমিউনিকেশন নিয়ে বাংলাদেশে প্রথমবারের মত এ তিনদিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচেছ।
জাপানের কমপক্ষে ৪০টি আইটি ও টেলিকমিউনিকেশন কোম্পানি নিয়ে এপ্রিলের ১৩-১৫ তারিখে ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠেয় এ প্রদর্শনীতে বাংলাদেশী কোনও আইটি প্রতিষ্ঠান অংশ নেবে না।
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে রোববার এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে জাপান-বাংলাদেশ গ্র“পের চেয়ারম্যান সেলিম প্রধান বলেন, বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে যুব সমাজকে তথা জাতিকে প্রযুক্তি খাতে আরো এক ধাপ এগিয়ে নেয়ার লক্ষে আমরা এই প্রদর্শনীর আয়োজন করছি।
তিনদিনের প্রদর্শনীতে জাপানের সর্বাধুনিক প্রযুুক্তির সমাহার ও সমন্বয় ঘটানো হবে বলে সেলিম প্রধান জানান।
ফুজিৎসু কর্পোরেশন, নিহন সিস্টেম ডিজাইন কর্পোরেশন, নাগিৎসুকা টেলি ইন্ডাস্ট্রি কর্পোরেশন, এফইএস কর্পোরেশন, জিং কর্পোরেশন, ক্যাসিও ক্যালকুলেটর লিঃ, এনইসি, নেট ইনকেকনোলকিস লিঃ, মারকো টেকনোলজি, কানমিক নেটওয়ার্ক কোম্পানি লিঃ, ইতোনু টেকনো সায়েন্স কোম্পানি লিঃ, গায়া সলিউশন কোম্পানি লিঃ, এনটিটি ডাটা, সেনসাপ কোম্পানি লিঃ, নিপ্পন কমসিস লিঃ মার্কো টেকনোলজি ইত্যাদি প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নেবে।
আয়োজকরা জানান, প্রদর্শনী চলাকালে জাপানি আইটি পণ্যের দামের ওপর ৩০ শতাংশ ছাড় দেয়া হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, জাপানের বিশিষ্ট ব্যবসায়ী ইয়োশিতো ইগারাশি, সেইজি নটামি, মোনেকি ইয়ামামাতো, আকিরা শিমিজু, শিগেমি ইয়ায়োশিতা, ওসামো মিকামি, মাসারু নাগাৎসুকা, হিরোকি কোবাইশি, হিরোশি নিশিকাওয়া, চার্লস চান ও নানা ইশিজিমা।
