২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিজনেস সলিউশন’ নামে গ্রামীণ ফোনের নতুন প্যাকেজ

দেশের বৃহত্তম মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণ ফোন শনিবার তার গ্রাহকদের জন্যে ‘বিজনেস সলিউশন’ নামে নতুন প্যাকেজ চালু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2006, 07:43 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গ্রামীণ ফোনের ব্যাবস্থাপনা পরিচালক এরিক অস বলেন, নতুন এ প্যাকেজটি ভয়েস মেইল, টেক্সট ম্যাসেজিং ও ইন্টারনেট সার্ভিস প্রদানসহ আধুনিক মোবাইল টেলিযোগাযোগ ব্যাবস্থার বিভিন্ন সুবিধা প্রদান করবে।

মোবাইল ই-মেইল, ইডিজিই এর মাধ্যমে দ্রুত গতিতে ডাটা স্থানান্তর, ইন্টারনেট একসেস ও মোবাইল ফ্যাক্স সুবিধার মাধ্যমে প্যাকেজটি পরিপূর্ন অফিসের সুবিধা দেবে। যা যে কোন স্থান থেকে কাজ করার স্বাধীনতা দেবে বলেও তিনি মনে করেন।

নতুন এই বিজনেস সলিউশন প্যাকেজে বিজনেস আওয়ারে (সকাল নয়টা--সন্ধ্যা ছয়টা) ব্যসায়ীরা দিনের মধ্যে সর্বনিু রেটে কথা বলতে পারবেন।

গ্রামীণ ফোনের হেড অব মার্কেটিং রুবাবা দৌলা মতিন বলেন, গ্রামীণ ফোন প্রি--পেইড ও পোস্ট পেইড গ্রাহকদের জন্যে এ প্যাকেজে পৃথক তিনটি ব্যাবস্থা রেখেছে। নতুন সুবিধায় প্রি--পেইড গ্রাহক অপর একটি জিপি নাম্বারে প্রতি মিনিট তিন দশমিক ৭৫ টাকা রেটে কথা বলতে পারবে, অন্যদিকে পোস্ট--পেইড গ্রাহক বিজনেস আওয়ারে প্রতি মিনিট তিন দশমিক ২৫ টাকা রেটে কথা বলতে পারবেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রামীণ ফোনের তথ্য বিভাগের প্রধান সৈয়দ ইয়ামিন বখত ও জেনারেল ম্যানেজার কর্পোরেট সেলস্ মাহাবুব হোসাইন।