প্রকৃত পর্যটকদের আকর্ষণে ব্যর্থ পর্যটন শিল্প
বেশিরভাগ পর্যটক ব্যবসায়িক উদ্দেশে বাংলাদেশ ভ্রমণে আসায় গত দু’বছর ধরে প্রকৃত পর্যটকদের আকর্ষণ করতে সম্পূর্নভাবে ব্যর্থ হয়েছে দেশের পর্যটন শিল্প।
বিভিন্ন সহায়ক সেবাদানকারী প্রতিষ্ঠান ও অনান্য সুযোগ সুবিধার অভাবসহ দুর্বল অবকাঠোমোর কারণে দেশে পর্যটকরা আসতে নিরুৎসাহিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধক্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যটক সোসাইটির উপদেষ্টা সৈয়দ রাশিদুল হাসান শুক্রবার বিডিনিউজকে এ কথা বলেন।
তিনি আরো বলেন, যদি বর্তমানে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করা সম্ভব হয় তবে দেশে প্রতিবছর বিপুল সংখ্যক পর্যটকের আগমন ঘটবে, যা বাণিজ্য ও বিনিয়োগমূলক কর্মকাণ্ড বৃদ্ধি করবে।
তিনি বলেন, যারা অফিসিয়াল কাজের জন্যে ঢাকায় আসে তাদেরকে ব্যবসায়িক পর্যটক বলা যায় এবং বিগত বছরগুলোতে পর্যবেক্ষণ করে দেখা গেছে, বাংলাদেশে ভ্রমণ করা পর্যটকদের মধ্যে ৮০ ভাগই আসেন ব্যবসায়িক কাজে।
বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের একটি সূত্র জানায়, ২০০৫ সালের প্রথম নয়মাসে মোট এক লাখ ৪১ হাজার একশ ১৮ জন পর্যটক বাংলাদেশ ভ্রমণ করে।
এদের মধ্যে ৪৭ ভাগ আসে ব্যবসায়িক কারণে, অপরদিকে ভ্রমণের কারণে আসে মাত্র ৩০ ভাগ।
অন্যদিকে ২০০৪ সালের একই সময়ে বাংলাদেশ ভ্রমণে আসা পর্যটকদের মধ্যে শুধুমাত্র ভ্রমণের জন্য আসা পর্যটকের হার ছিল মাত্র ১৪ ভাগ। এ সময়ে অন্যান্য কারণে আসে ৬৯ ভাগ এবং বাণিজ্যিক কারণে আসে ১৩ ভাগ।
এদিকে গত বছরের একই সময়ের তুলনায় এবার এ সংখ্যা হ্রাস পেয়েছে ২৩ দশমিক ১৯ ভাগ।
এরপরও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিসংখ্যান অনুযায়ী বর্তমান বছরে এ খাত থেকে আয় হয়েছে ৩৩৯২ দশমিক ১২ মিলিয়ন টাকা। যা গত বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ০৯ ভাগ বেশি।
রাশিদুল হাসান বলেন, সদ্যসমাপ্ত ১৩তম সার্ক সম্মেলন থেকে ২০০৬ সালকে সার্ক পর্যটন বছর ঘোষণা করা হলেও তা পর্যটন ক্ষেত্রে বিরজমান প্রতিবন্ধকতা দুর করতে কোন সাহায্য করবে না। কেননা একটি কেবল ঘোষণাই থেকে গেছে।
মালেয়েশিয়া ও ইন্দোনেশিয়ার কথা উল্লেখ করে ট্যুর অপারেটরর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র সভাপতি মোঃ ফরিদুল হক বলেন, পর্যটন শিল্পের দ্রুত বিকাশ এ দেশ দুটির অর্থনৈতিক উন্নয়নকে তরান্বিত করেছে।
বাংলাদেশ উল্লেখযোগ্য সংখ্যক আর্ন্তজাতিক পর্যটককে আকর্ষণ করতে ব্যর্থ হওয়ার কারণ হিসেবে তিনি পরিবহন, যোগাযোগ, নিরাপত্তা এবং বিনোদনমূলক সুযোগ সুবিধার অভাবসহ বিভিন্ন অবকাঠামোগত দুর্বলতাকে দায়ী করেন।
দেশে পর্যটন শিল্পের ভালো সম্ভাবনা রয়েছে। কিন্তু এজন্যে রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে দেশের আইন ও শাসন ব্যবস্থা এবং পর্যটন শিল্পের অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন বলে তিনি মনে করেন।
