২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় বেক্সিমকো ফার্মার ওষুধ রপ্তানী শুরু

এশিয়ায় বৃহদায়তনে ব্যবসা সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড শ্রীলংকায় ওষুধ রপ্তানী শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2006, 04:40 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

এ মাসের প্রথমদিন থেকে বেক্সিমকো ফার্মা ছয় ক্যাটাগরির ওষুধ নিয়ে শ্রীলংকার বাজারে আনুষ্ঠানিকভাবে প্রবেশ এবং পণ্য প্রসার কার্যক্রম শুরু করেছে বলে বৃহস্পতিবার কোম্পানির এক বিবৃতিতে জানানো হয়েছে।

প্রথম পর্যায়ে রপ্তানীকৃত ওষুধগুলো হচ্ছে ‘এজিথ্রোসিন’ (এজিথ্রোমাইসিন) ২৫০মি.গ্রা. ক্যাপসুল, ৫০০ মি.গ্রা. ট্যাবলেট এবং ১৫ মি. লি. সাসপেনশন, ‘ডেকোমিট’ (বেকলোমিথাসন ডিপ্রোপাইওনেট) নাজাল ¯েপ্র এবং ডিফ্লাক্স (ডমপিরিডন) ট্যাবলেট এবং ‘কক্স বি’ (সিলিকক্সিব) ২০০ মি.গ্রা. ট্যাবলেট ।

এ প্রসঙ্গে বেক্সিমকো ফার্মার প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান বলেন শুরু থেকেই বেক্সিমকো ফার্মা একটি প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় আমরা ইনহেলার, নাজাল ¯েপ্র, সাপোজিটরী, ইনজেকটেবলস ইত্যাদি বিভিন্ন প্রযুক্তি নির্ভর বিশেষ পণ্য নিয়ে শ্রীলংকার বাজারে প্রবেশ করতে চাই। বেক্সিমকো ফার্মা ইতিমধ্যে আরো ২৮ টি নতুন ওষুধের রেজিষ্ট্রেশনের জন্য শ্রীলংকায় আবেদন করেছে।

তিনি আরো বলেন বেক্সিমকো ফার্মা এশিয়ার বিভিন্ন খ্যাতনামা কোম্পানীর সাথে ব্যবহারিক প্রযুক্তির স্থানান্তর করছে এবং শ্রীলংকার ক্ষেত্রেও যদি সুযোগ পাওয়া যায় তাহলে এরূপ প্রযুক্তির স্থানান্তর সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।

শ্রীলংকায় অভূতপূর্ব সাড়া জাগানোর উদ্দেশ্যে বেক্সিমকো ফার্মা ইতিমধ্যেই এর ওভারসীজ পার্টনার এমারকেমী এনবি (সিলন) লিমিটেড এর সহযোগিতায় ব্যাপকভাবে বিজ্ঞাপন ও বিপণন কর্মসুচি হাতে নিয়েছে। এমারকেমী শ্রীলংকায় বেক্সিমকো ফার্মার ওষুধের রেজিষ্ট্রেশন, আমদানী, বিক্রয় ও বিতরনের জন্য চুক্তিবদ্ধ হয়েছে।

উল্লেখ্য, সার্কভুক্ত রাষ্ট্রসমূহের মধ্যে শ্রীলংকা চতুর্থ রাষ্ট্র যেখানে বেক্সিমকো ফার্মা রপ্তানী কার্যক্রম শুরু করেছে। অন্যান্য রাষ্ট্র হচ্ছে পাকিস্তান, নেপাল ও ভূটান।

বেক্সিমকো গ্র“পের অঙ্গপ্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা প্রায় সবধরণের রোগের জন্য ওষুধ উৎপাদন ও বাজারজাত করছে