বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে মন্ত্রণলায়গুলোর সফলতা সন্তোষজনক নয় : সাইফুর
বর্তমান অর্থ বছরের প্রথম পাঁচ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে ব্যর্থ মন্ত্রণালয়গুলোর সাথে পৃথকভাবে বৈঠক করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান।
বর্তমান অর্থ বছরের প্রথম পাঁচ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে ব্যর্থ মন্ত্রণালয়গুলোর সাথে পৃথকভাবে বৈঠক করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান।
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে মন্ত্রণায়গুলোর অর্ধবার্ষিক সফলতার হার পর্যালোচনা বৈঠক শেষে বুধবার সাংবাদিকদের সাথে আলোচনাকালে সাইফুর রহমান বলেন, মন্ত্রণালয়গুলোর ভূমিকা সন্তোষজনক নয়। যদিও বিগত বছরের তুলনায় কিছু ক্ষেত্রে উন্নতি হয়েছে।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের সভাপতিত্বে এনইসি মিলায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিবরা এ বৈঠকে উপস্থিত ছিলেন।
এডিবির অগ্রধিকারভিত্তিক পাঁচটি খাত হচ্ছে-শিক্ষা ও ধর্ম (১৩.৪৬%), বিদ্যুৎ (১২.৭৩%), গ্রামীণ উন্নয়ন (১২.৭৩%), পরিবহন (১২.২০%) এবং স্বাস্থ্য খাতে (৯.২৬%)।
পরিকল্পনা কমিশনের একজন উর্দ্ধতন কর্মকর্তা বিডিনিউজকে বলেন, অর্থমন্ত্রী জ্বালানি ও খনিজ সম্পদ, যোগাযোগ ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের মত কয়েকটি নির্দিষ্ট মন্ত্রণালয়ের সাথে অচিরেই বৈঠকে বসবেন, যাদের জুলাই-নভেম্বর সময়ে এডিপি বাস্তবায়নের হার হতাশাজনক।
সাইফুর রহমান ২০০৫-০৬ অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে এডিপি বাস্তবায়নের হার ৩৩% কে সন্তোষজনক উল্লেখ্য করে বলেন ওই অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে এ হার মাত্র ২৩%।
নির্দিষ্ট লক্ষ্য পূরনে এ বাস্তবায়নের হার ফ্রেবুয়ারি-মার্চে সময়ের মধ্যে অবশ্যই ৫০% অতিক্রম করতে হবে বলেও মন্ত্রী সাংবাদিকদের জানান।
পরিকল্পনা কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মোট ১৫ টি মন্ত্রণালয় এডিপির জন্য বরাদ্দকৃত ২৪ হাজার কোটি টাকার মধ্যে ৭৫ ভাগেরও বেশি অর্থ ব্যয় করেছে। এই সময়ের মধ্যে স্থানীয় সম্পদ ব্যবহার করে প্রকল্পের মাত্র ২৩ ভাগ সম্পন্ন করা হয়েছে, যেখানে বিদেশি ফান্ডভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়নের হার ২২ ভাগ।
যোগাযোগ, শিপিং, স্থানীয় সরকার, গ্রামীন উন্নয়ন, স্বাস্থ্য এবং শিক্ষা মন্ত্রণালয়সহ ১৫ টি মন্ত্রণালয় এডিপিভুক্ত ৮৫৯ টি প্রকল্পের মধ্যে ৬৩৫ টি প্রকল্প বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। এই প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য ১৯ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।
সূত্র জানায়, বিদ্যুৎ মন্ত্রণালয়ের জন্য এডিপিতে বরাদ্দ ছিল ৩২১২.৫ কোটি টাকা, কিন্তু মন্ত্রণালয়টি জুলাই-নভেম্বর সময়ের মধ্যে মাত্র ৭১৮ কোটি টাকা (২২%) ব্যায় করতে সক্ষম হয়েছে। একই সময়ের মধ্যে এডিপিতে যোগাযোগ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দকৃত ৩১৩১ কোটি টাকার মধ্যে মাত্র ৪৪১ কোটি টাকা ব্যায় হয়েছে।
দূর্বল প্রাতিষ্ঠানিক সক্ষমতা, বৈদেশিক সাহায্য ছাড়ে বিলম্ব এবং বরাদ্দকৃত অর্থ মন্ত্রণালয় বরাবর ছাড় হতে বিলম্বই বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নকে বাধাগ্রস্ত করছে।
উল্লেখ্য এডিপি বাস্তবায়নের হার বাড়াতে বর্তমান অর্থ বছরের প্রথম মাসে সরকার অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়কে মাসিক ভিত্তিতে এডিপি বাস্তবায়নের হার পর্যালোচনা করার পরামর্শ দিয়েছিল।
