ঢাকায় ৫ম আন্তর্জাতিক বস্ত্র ও গার্মেন্টস কারখানা যন্ত্রপাতির প্রদর্শণী
“৫ম জ্যাক গার্মেনটেক -২০০৬ বাংলাদেশ” নামে চারদিন ব্যাপি আন্তর্জাতিক গার্মেন্টস কারখানা যন্ত্রপাতির প্রদর্শণী বুধবার ঢাকায় শুরু হয়েছে।
বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বাংলাদেশ –চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রর্দশনীর উদ্বোধন করেন। ভারত ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান জাক বাণিজ্য মেলা ও প্রদর্শনী ব্যবস্থাপনা কোম্পানির সঙ্গে ঢাকার জাকারিয়া এন্টারপ্রাইজ যৌথভাবে এ প্রর্দশনীর আয়োজন করেছে।
বিশ্বের বিভিন্ন দেশের শিল্প প্রযুক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তাদের সুইং, নিটিং, অ্যামব্রয়াডারি, লন্ড্রি, কাটিং, ফিনিশিং, সিএডি/সিএএম, ফেব্রিক্স, অ্যাকসেসরিজ এবং বিভিন্ন ধরনের সহায়তামূলক প্রযুক্তি প্রর্দশণ করেন।
জাপান, ভারত, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি এবং জার্মানিসহ ২০টি দেশের প্রায় ২০০ কোম্পানি অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অ্যাকসেসরিজ প্রদর্শণ করা হয়। সৈয়দ জাকির আহমেদের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এফবিসিসিআই সভাপতি মীর নাসির আহমেদ, দেওয়ান সুলতান আহমেদ এবং জাকারিয়া ভূইয়া।
মীর নাসির বলেন, অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহারের পাশাপাশি খরচ হ্রাসের মাধ্যমে গার্মেন্টস শিল্প আরো বাজার অর্জন করতে পারে।
সৈয়দ জাকির আহমেদ বলেন, আমরা আশা করছি এবারের মেলায় ১০০ কোটি টাকা লেনদেন হবে। তিনি আরো বলেন, গত মেলায় ৪৮ কোটি টাকা বিক্রয় হয়েছিল।
এই মেলা প্রতিদিন সকাল ১০ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে।
