স্বল্পোন্নত দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
উন্নয়নশীল দেশগুলোর বাজারে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকারের দাবিতে স্বল্পোন্নত দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
বুধবার ঢাকায় প্রাপ্ত তথ্যে জানা যায়, রাষ্ট্রদূত ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. ইফতেখার আহমেদ চৌধুরী নিউইয়র্কে জি-৭৭ এর সভাপতির দায়িত্ব হস্তান্তর উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ আহ্বান জানান।
ড. চৌধুরী আরও উল্লেখ্য করেন, উন্নয়নশীল দেশগুলোর পর্যাপ্ত বুদ্ধিভিত্তিক সম্পদ রয়েছে যা জাতিসংঘের তত্ত্বাবধানে যথাযথভাবে ব্যাবহার করা উচিত।
তিনি আরও বলেন, ক্ষুদ্র ঋণ ও নারীদের অনানুষ্ঠানিক শিক্ষাদানের মতো নতুন উন্নয়ন ধারণার ক্ষেত্রেও বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জাতিসংঘের মহাসচিব কফি আনান এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
