এম আব্দুল রশিদ এন্ড কোং এর ব্যবসায়ীক কার্যক্রম এক মাসের স্থগিত করেছে এসইসি
সুমিত পাওয়ার লি. এর শেয়ার জালিয়াতির অভিযোগে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) সোমবার স্টক এক্সচেঞ্জ আইন অনুযায়ী এম আব্দুল রশিদ এন্ড কোং এর ব্যবসায়ীক কার্যক্রমকে এক মাসের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছে।
আনুষ্ঠানিক ভাবে স্থগিত আদেশ পাওয়ার পর দিন থেকেই মূলত কোম্পানিটি তাদের কার্যক্রম বন্ধ করবে বলে সূত্র জানায়।
এছাড়া আদেশ জারির ১৫ দিনের মধ্যে সাজাপ্রাপ্ত কোম্পানিকে এক লাখ টাকা জরিমানা প্রদান করার নির্দেশ দিয়েছে এসইসি।
এসইসি’র অভিযোগ অনুযায়ী, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভুক্ত এই কোস্পানি কাস্টমার কোড জালিযাতি করে গত বছর ১৫ নভেম্বর সুমিত পাওয়ার লি. এর ৫৫০ টি শেয়ার বিক্রি করে। এছাড়া গত ১১ নভেম্বর ডিএসসি’র তালিকাভুক্ত কাস্টমারদের স্বাক্ষর জাল করে একই পরিমান শেয়ার স্থানান্তরের জালিয়াতির ঘটনা ফাঁস হয়ে যায়।
