২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঁচা চামড়ার দাম নির্ধারনে ব্যবসায়ীরা ঐকমত্যে

অবশেষে পাইকারী, খুচরা এবং সকল প্রকার চামড়া ব্যবসায়ীদের সাথে আলোচনা সাপেক্ষে পশুর কাঁচা চামড়ার পুরাতনমূল্য বাদ দিয়ে নতুন মূল্য চুড়ান্ত করেছে বাংলাদেশ লেদার, লেদার গুডস্ এন্ড ফুটওয়ার এক্সপোর্ট অ্যাসোসিয়েশন (বিএলএলজিএফইএ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2006, 07:32 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

গত বছরের তুলনায় এবছর বেশী মুল্যে কাঁচা চামড়া ক্রয় করতে হচ্ছে ব্যবসায়ীদের এই ধরনের অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত গৃহিত হয়েছে বলে টেনারি মালিকরা জানান।

বিএলএলজিএফইএ- এর পক্ষ থেকে গরুর কাঁচা চামড়া ক্রয়ে এবছরের নির্ধারিত দাম ছিলো ঢাকায় প্রতি বর্গফুট ন্যুনতম ৫০ টাকা এবং ঢাকার বাইরে ন্যুনতম ৪০ টাকা। এছাড়া ছাগলের চামড়ার ক্ষেত্রে এই মূল্য প্রতি বর্গফুট ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

চামড়া ব্যসায়ীরা অবশ্য নির্ধারিত এই দামের ব্যপারে সন্তোষ প্রকাশ করেছে।

সারা বছরের চামড়ার চাহিদার ৪৫ থেকে ৫০ শতাংশ চামড়া এবছর ঈদুল আযহায় সারা দেশ থেকে সংগৃহীত হবে বলে বাংলাদেশ ট্যানারি অ্যাসোশিয়েশন (বিটিএ) আশা প্রকাশ করছে। এবছর চামড়া সংগ্রহে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন তারা ।

এবছর চামড়া  ও চামড়াজাত পণ্য রপ্তানী থেকে আনুমানিক ২ হাজার ৫শ’ কোটি টাকা আয় হবে বলে রপ্তানিকারকরা আশা প্রকাশ করেন।