২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্ভাবনাময় উল রপ্তানি বাজার উন্নয়নে বাংলাদেশে আসছেন অস্ট্রেলিয়ার কৃষি মন্ত্রী

অস্ট্রেলিয়ার কৃষি মন্ত্রী কিম চান্স আগামী সপ্তাহে তার দেশের সম্ভাবনাময় উল রপ্তানির বাজার উন্নয়নের লক্ষ্য নিয়ে বাংলাদেশ সফরে আসছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2006, 07:28 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

এবিসি নিউজ অনলাইন জানায়, অস্ট্রেলিয়ার উল রপ্তানির জন্যে বাংলাদেশ গুরুত্বপূর্ণ বাজার হিসেবে আভির্ভূত হওয়ার সম্ভবনা রয়েছে।

অস্ট্রেলিয়ার মন্ত্রী আগামী সপ্তাহে বাংলাদেশ ছাড়াও আরব আমিরাত, মিশর, আলজেরিয়া এবং তুরস্ক সফর করবে।

কিম চান্স বলেন, বাংলাদেশে উলের সাথে তুলার সংমিশ্রণে কাপড় তৈরির বাজার সৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে উল ও তুলার সংমিশ্রণে কাপড় তৈরির ৪০ বছরের ঐতিহ্য রয়েছে। অথচ এ দেশের আধুনিক টেক্সটাইল শিল্প থাকলেও ঐতিহ্য অনুয়ায়ী এ শিল্পের প্রযুক্তিগত কোন উন্নয়ন ঘটেনি।

তিনি আরো বলেন, আমি মনে করি এ শিল্পের নতুন সুযোগ রয়েছে।

গতবছর থেকে অস্ট্রেলিয়ার উল শিল্পে মন্দাবস্থা বিরাজ করছে।