২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলবাড়ী কয়লা খনিতে সঠিক উত্তোলন পদ্ধতির বেছে নিতে সরকারের প্রতি বিইএ’র আহবান

ফুলবাড়ী কয়লা খনির সুফল ভোগ করতে খনি থেকে সঠিকভাবে মূল্যবান কয়লা উত্তোলনের পদ্ধতি গ্রহনের জন্যে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি (বিইএ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2006, 08:04 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

জাতীয় প্রেসক্লাবে রোববার সমিতির সংবাদ সম্মেলনে বক্তারা সরকারকে এশিয়া এনার্জি কোম্পানির (এইসি) প্রস্তাবিত ওপেন পিট টেকনিক-এর পরিবর্তে আন্ডারগ্রাউন্ড মাইনিং টেকনিক ব্যবহারের পরামর্শ দেন। তারা বলেন, যুক্তরাজ্যভিত্তিক কোম্পানিটির এ ধরনের মাইনিং-এর কোনও অভিজ্ঞতা নেই।

বাংলাদেশ অর্থনীতি সমিতির চেয়ারম্যান কাজী খলিকুজ্জামান আহমেদ সাংবাদিকদের বলেন, এইসি তাদের প্রস্তাবে কারিগরি ও অর্থনৈতিক বিষয়গুলো সুনির্দিষ্ট করেনি।

বিইএ মহাসচিব অর্থনীতিবিদ ড. আবুল বারকাত, বিচারপতি গোলাম রাব্বানি, সৈয়দ ইউসুফ হোসেন, ড. এসকে আবদুল্লাহ, নুরুদ্দিন মাহমুদ কামাল, অধ্যাপক বদরুল ইমাম ও গোলাম মোর্তজা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।