২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমন্ত্রিত কূটনীতিকরা শনিবার বাণিজ্য মেলা পরিদর্শনে যাননি

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) পরিদর্শনের আমন্ত্রণ জানানো সত্ত্বেও বাংলাদেশে নিযুক্ত কোন দেশের রাষ্ট্রদূত অথবা মিশন প্রধান শনিবার মেলা পরিদর্শনে যাননি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2006, 05:53 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মীর শাহাবুদ্দিন মোহাম্মদ জানান, ৪৬টি দেশের মিশন প্রধান ও রাষ্ট্রদূতকে মেলা পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সে অনুযায়ী প্রস্তুতি নেয়া হয়েছিল।

তিনি আরো জানান, ইরান, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ভিয়েতনামসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতগণ ইতোমধ্যেই মেলা পরিদর্শন করেছেন।

তিনি বলেন, বড় দিনের উৎসবের কারণে কয়েকটি বিদেশী দূতাবাসের মিশন প্রধানগণ এখন ঢাকার বাইরে রয়েছেন।

তিনি আরও বলেন, মিশন প্রধানদের মেলা পরিদর্শন নিঃসন্দেহে বাংলাদেশ থেকে রপ্তানি বৃদ্ধির পিছনে ইতিবাচকভাবে কাজ করতো।