বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে ৩টি দরপত্র গৃহীত
বাংলাদেশ ব্যাংকে সোমবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে।
নিলামে একদিন মেয়াদী ১৮০ কোটি টাকার একটি এবং সাত দিন মেয়াদী ১৪৮ দশমিক ৫০ কোটি টাকার দুটি দরপত্রসহ সর্বমোট ৩২৮ দশমিক ৫০ কোটি টাকার তিনটি দরপত্র জমা পড়ে এবং সবগুলো গৃহীত হয়।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহীত দরপত্রগুলোর বার্ষিক সুদের হার ছিল একদিন মেয়াদীর জন্যে পাঁচ দশমিক ৫০ ভাগ এবং সাতদিন মেয়াদীর জন্য পাঁচ দশমিক ৭৫ ভাগ।
