২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইওই’র নতুন চিফ অপারেটিং অফিসার নিযুক্ত

বাংলাদেশে জেরক্স কর্পোরেশনের পণ্য সামগ্রী ও সেবার একমাত্র পরিবেশক ইন্টারন্যাশনাল অফিস ইকুইপমেন্ট (আইওই) মো. জলিলুল আজমকে কোম্পানির জেরক্স ডিভিশনের চিফ অপারেটিং অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2006, 08:44 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

বাংলাদেশে জেরক্স পণ্য সামগ্রীর সকল কার্যক্রম পরিচালনায় আজম দায়িত্বপ্রাপ্ত থাকবেন।

আইওই-তে যোগ দেয়ার পূর্বে আজম ফোরা লিমিটেড-এ ছয় বছর বিক্রয় ব্যবস্থাপক (সেলস ম্যানেজার) হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে আজম এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এ তিন বছর বিক্রয় ব্যবস্থাপক (সেলস ম্যানেজার) হিসেবে কাজ করেছেন। এছাড়া আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যালস কোম্পানী ফাইসন্স (বিডি) লিমিটেডে ১১ বছর কাজ করার অভিজ্ঞতাও তার রয়েছে।

এমবিএ ডিগ্রীধারী আজম যুক্তরাজ্যের ইনস্টিটিউট অব সেলস এন্ড মার্কেটিং ম্যানেজমেন্ট-এর ফেলোশীপ অর্জন করেছেন। তিনি ট্যাক ট্রেইনিং ইনস্টিটিউট থেকে বিক্রয় ও বিপণন ব্যবস্থার উপর বেশ কয়েকবার প্রশিক্ষণ নিয়েছেন।