২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাঙ্গেল বক্স অ্যান্ড কার্টন ম্যানুফ্যাকচারিং লি.কে ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ

উৎপাদন বন্ধ রাখায় অ্যাঙ্গেল বক্স অ্যান্ড কার্টন ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডকে ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2006, 09:31 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

এসইসি’র নির্বাহী পরিচালক মনসুর আলম মঙ্গলবার বিডিনিউজকে বলেন, বিপুল লোকসানের কারণে কোম্পানিটি তাদের উৎপাদন বন্ধ করে দেওয়ায় আমরা তাদের তালিকা থেকে বাদ দেওয়ার জন্যে ঢাকা স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দিয়েছি।

এক্ষেত্রে সাধারণ শেয়ার ও প্রতিষ্ঠান ভিত্তিক বিনিয়োগকারীদের শেয়ারগুলো কোম্পানির বোর্ড অব ডিরেক্টর কিনে নেবে বলে তিনি জানান।