২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবারকে কর্মদিবস করার আবেদনে বিজিএমইএ নেতাদের আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী

শুক্রবার দিনটিকে সরাকরি কর্র্মদিবস হিসেবে ঘোষণা করার বাটেক্সপো’র এক অবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন সরকার যথাসময়ে বিষয়টি বিবেচনা করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2005, 08:32 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

বৃহস্পতিবার টেক্সটাইল ও পোশাক শিল্পের ১৬তম প্রদর্শনী বাটেক্সপো-২০০৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী দু’দিন সাপ্তাহিক ছুটির বিষয়টিকে ‘এনার্জি সেভিং মেজার’ হিসাবে আখ্যায়িত করেন।

সাপ্তাহিক ছুটির দিন পুনর্বিবেচনার আবেদন জানিয়ে বিজিএমইএ সভাপতি আনিসুল হক বলেন, শুক্রবার দিন সাপ্তাহিক ছুটি রাখা বা না রাখা নিয়ে দীর্ঘ বিতর্ক এখন চলছে।

তিনি আরও বলেন, আমরা জানি এ ইস্যুটির সাথে ধর্মীয় অনুভূতি যুক্ত রয়েছে... কিন্তু বিশ্বের অধিকাংশ মুসলিম দেশ যাদের অর্থনীতি প্রধানত রপ্তানিভিত্তিক সেই সকল দেশে শুক্রবার দিনটি খোলা।

শুক্রবার দিনটি খোলা রাখার বিতর্কে প্রসঙ্গে তিনি বলেন, এফবিসিসিআই, ডিসিসিআই এবং এমসিসিআইসহ সকল ব্যবসায়ী উদ্যোক্তারা মনে করেন শুক্রবার দিনটি খোলা রাখা উচিত।

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিজিএমইএ সভাপতি বলেন, আপনার প্রতি আমাদের সনির্বন্ধ অনুরোধ রইল-শুক্রবার দিনটি কার্যদিবস হিসেবে ঘোষণা করুন।

প্রধানমন্ত্রী এর উত্তরে তাকে আশ্বস্ত করে জানান, সময়মত এ বিষয়টি বিবেচনা করা হবে।