উন্নত দেশগুলোর চেয়ে উন্নয়নশীল দেশগুলোতে বেশি বিদেশি বিনিয়োগ আসছে
বিশ্বব্যাপী উন্নয়শীল দেশগুলোতে সরাসরি বৈদেশিক বিনিয়োগের (এফডিআই) পরিমান বাড়ছে। বহুজাতিক কোম্পানিগুলো বিনিয়োগের জন্য নতুন সুযোগ খুঁজছে এবং দ্রুত বিকাশমান অর্থনৈতিক এ দেশগুলোতে বিনিয়োগ ব্যয় কমিয়ে আনতে চাইছে।
বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘ সম্মেলন (ইউএনসিটিএডি) এর এক প্রতিবেদনে জানা যায়, প্রতি বছর শতকরা দুই ভাগ করে বেড়ে গত বছর সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই)’র পরিমান দাড়িয়েছে ৬৪৮ বিলিয়ন মার্কিন ডলার।
উন্নয়নশীল দেশগুলোতে শতকরা ৪০ ভাগ বেড়ে এর পরিমান দাঁড়িয়েছে ২৩৩ বিলিয়ন ডলার। অন্যদিকে উন্নতদেশ গুলোতে এর পরিমান দিন দিন কমছে। ২০০৪ সালে উন্নতদেশ গুলোত বিনিয়োগের পরিমন ছিল ৩৮০বিলিয়ন ডলার। বুধবার প্রকাশিত ট্রান্সন্যাশনাল কোঅপারেশন এন্ড দ্য ইন্টারন্যাশলাইজেশন অব আর অ্যান্ড ডি এর ওয়ার্ল্ড ইভেস্টমেন্ট রিপোট ২০০৫ এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর এফডিআই এর অধিকাংশ শেয়ার উন্নয়শীল দেশ গুলোতে যাচ্ছে।
বৃহত্তম উন্নয়নশীল দেশে হিসেবে চিহ্নিত চীনে ২০০৪ সালে এফডিআই এর পরিমান ছিল ৬১ বিলিয়ন মার্কিন ডলার। অপরদিকে যুক্তরাষ্ট্রে ছিল ৯৬ বিলিয়ন মার্কিন ডলার এবং যুক্তরাজ্যে ছিল ৭৮ বিলিয়ন মার্কিন ডলার।
এদিকে শতকরা ১৫০ ভাগ বৃদ্ধি পেয়ে হংকং-এ এর পরিমান ছিল দাঁড়িয়েছিল ৩৪ বিলিয়ন ডলার। অঞ্চলিক অর্থনৈতিক বিনিয়োগের উন্নয়নের ক্ষেত্রে এটা সর্বোচ্চ।
ল্যাটিন অ্যামেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের দেশগুলোতেও এফডিআই এর পরিমান বৃদ্ধি পেয়েছে। এ অঞ্চলের দেশগুলোর মধ্যে আর্জেন্টিনা, ব্রাজিল এবং চিলিতে বিনিয়োগের পরিমান বৃদ্ধি পেয়েছে শতকরা ৪৪ ভাগ এবং এর পরিমান হচ্ছে ৬৪ বিলিয়ন মার্কিন ডলার।
ইউএনসিটিএডি এর সেক্রেটারি জেনারেল সুপাচাই পিনাটচ্যাপাডি বলেন, আগামী বছরগুলোত উন্নয়নশীল দেশগুলোতে এফডিআই এর পরিমান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
বহুজাতিক কোম্পানিগুলো নতুন বিনিয়োগের জায়গা খুঁজছে এবং এ কাজে গবেষণা ও উন্নয়নের লক্ষ্যে তারা ব্যাপক অর্থ ব্যয় করছে। উন্নয়নশীল দেশগুলোত বিনিয়োগ অধিকাংশ করে থাকে বহুজাতিক কোম্পানি।
বহুজাতিক কোম্পানির বাজার গাবেষণা ও উন্নয়নের লক্ষ্য মুলত চীন, ভারত এবং সিঙ্গাপুরের দিকে।
ইউএনসিটিএডি’র এই প্রতিবেদন তৈরি দলের প্রধান অ্যানি মাইরোক্স বলেন, উন্নয়নশীল দেশগুলোত সম্ভাব্য বিনিয়োগ অব্যাহত থাকবে।
