২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসইসি’র নিরপেক্ষ সংগঠন হিসেবে কাজ করা উচিত: সেমিনারে বক্তারা

রাজধানীতে বুধবার এক সেমিনারে বক্তারা সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দেয়ার ওপর জোর দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2005, 09:52 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

বিনিয়োগকারীদের স্বার্থ কার্যকরভাবে সংরক্ষণ করতে প্রয়োজনীয় বিধি প্রয়োগ নিশ্চিত করতে এর প্রয়োজন বলে উল্লেখ করেছেন তারা।

সেমিনারে উত্থাপিত একটি প্রধান নিবন্ধে বলা হয়, ১৯৯৬ সালে শেয়ার বাজারে যে ধস নেমেছিলো তার জের কাটিয়ে ওঠা এখনো সম্ভব হয়নি। এতে বিনিয়োগকারীদের আস্থায় যে ঘাটতি তৈরি হয়েছে তা আজো শেয়ার বাজারে পর্যাপ্ত বিনিয়োগ না হওয়ার পেছনে দায়ী। নিবন্ধে এমন সংকট যাতে পুনুরায় না ঘটে তার লক্ষ্যে কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করতে দেয়ার পক্ষে সুপারিশ করা হয়।

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি)’র সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে সেমিনারের সমাপনী অনুষ্ঠানে সুপারিশমালা চুড়ান্ত করা হয়।

‘পূজি বাজারের উন্নয়ন: এশিয়ার অভিজ্ঞতাসমূহ’ শীর্ষক দু’দিন ব্যাপী আঞ্চলিক সেমিনারটি নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়।

এতে জাপান, মালয়েশিয়া, পাকিস্তান, ভারত, শ্রীল্কংা, ভূটান ও বাংলাদেশের পূজি বাজার বিশেষজ্ঞরা এ সেমিনারে অংশ নেন।

বক্তারা আরো বলেন, পূজি বাজারের উন্নয়নের জন্যে বিধি নিষেধ আরোপ করা প্রয়োজন। এসইসি বাংলাদেশ-এর চেয়ারম্যান মির্জা আজিজুল হক বলেন, কিন্তু সঠিকভাবে প্রয়োগ করা না হলে এসব বিধি নিষেধ মূল্যহীন।

বিনিয়োগকারীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এসইসি একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগের প্রশংসা করেন বক্তারা।