২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্পের মেলা বাটেক্সপো শুরু হচ্ছে

রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের সর্ববৃহৎ মেলা বাংলাদেশ অ্যাপরাল অ্যান্ড টেক্সটাইল এক্সপজিশন (বাটেক্সপো) ২০০৫ বৃহস্পতিবার সোনারগাঁও হোটেলে শুরু হতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2005, 07:03 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) উদ্যোগে বাটেক্সপো কোটামুক্ত হওয়ার পর এই প্রথম মেলা অনুষ্ঠিত হবে। এটি বাটেক্সপোর ১৬ তম মেলা।

প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিন দিনব্যাপি এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত মেলা চলবে।

এই মেলায় দেশী-বিদেশী ৬৫ টি প্রতিষ্ঠানের ৮২ টি স্টল থাকবে। মেলা চলাকালে চারটি সেমিনারের আয়োজন করা হয়েছে।