প্রভাবশালী মার্কিন সিনেটর ট্রেড অ্যাক্ট-এ স্বাক্ষর করেছেন
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সিনেটর মি. হেগেল মার্কিন সিনেট ও কংগ্রেসে উত্থাপিত ‘ট্রেড অ্যাক্ট’-এ স্বাক্ষর করেছেন।
বিজিএমইএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এক জানানো হয়েছে, এ স্বাক্ষরের ফলে বাংলাদেশসহ ১৪টি স্বল্পোন্নত দেশের পণ্য মার্কিন শুল্কমুক্ত বাজারে প্রবেশাধিকার সংক্রান্ত ‘ট্রেড অ্যাক্ট’ পাসের সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।
বুশ প্রশাসনের অন্যতম প্রভাবশালী সদস্য মি. হেগেল সিনেটের ফরেন রিলেশন্স ইন্টারন্যাশনাল ইকোনমিক পলিসি, এক্সপোর্ট অ্যান্ড ট্রেড প্রমোশন সাব কমিটি এবং ব্যাংকিং সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট সাব কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইতোপূর্বে নিউ হ্যাম্পশায়ার থেকে নির্বাচিত রিপাবলিকান মার্কিন সিনেটর জন সুনুন উল্লেখিত বিলে কো স্পন্সর হতে সম্মতি দিয়েছেন।
