২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান ধর্মঘটের কারণে বাংলাদেশ-কোরিয়া অর্থনৈতিক সহযোগিতা কমিটির সভা স্থগিত

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর আয়োজনে আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় বাংলাদেশ-কোরিয়া অর্থনৈতিক সহযোগিতা কমিটির ৮ম যৌথসভা বিমান ধর্মঘটের কারণে মঙ্গলবার স্থগিত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2005, 06:35 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মবিরতির কারণে কোরীয় প্রতিনিধিদল ঢাকায় আসতে না পারায় যৌথসভা অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে না।

হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালে বুধবার যৌথ সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এফবিসিসিআই এক বিবৃতিতে সংশিষ্ট সকলের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে।