২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকে ট্রেজারি নিলামের ফলাফল ঘোষিত

বাংলাদেশ ব্যাংকে রোববার ২৮, ৯১, ১৮২ ও ৩৬৪ দিন ও দু’ বছর মেয়াদী ট্রেজারি বিলের ৩৯তম নিলাম অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2005, 06:02 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

নিলামে ২৮ ও দু’ বছর মেয়াদী বিলের জন্যে যথাক্রমে ১১৮৯ দশমিক ৯০ কোটি এবং ১৫ কোটি টাকাসহ মোট ১২০৫ কোটি টাকার দরপত্র পাওয়া যায় এবং গৃহীত হয়।

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গৃহীত দরপত্রগুলোর অন্তর্নিহিত বার্ষিক আয়ের হারের সীমা ছিল যথাক্রমে শতকরা ছয় দশমিক ৭০ থেকে ছয় দশমিক ৭৫ ভাগ এবং শতকরা সাত দশমিক ৫০।

৯১, ১৮২ ও ৩৬৪ দিন মেয়াদী বিলের জন্যে কোন দরপত্র পাওয়া যায়নি।

চলতি সপ্তাহে মোট ১১১৪ দশমিক ১০ কোটি টাকার বিল পরিশোধিত হবে এবং ট্রেজারি বিলসমূহের নীট ইস্যুর পরিমাণ ৯০ দশমিক ৯০ কোটি টাকা বৃদ্ধি পাবে।