২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশংসায় ভারতীয় অর্থমন্ত্রী

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ব্যাপক প্রশংসা করে শনিবার ভারতীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম বলেছেন, দেশেটির শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি সুস্পষ্ট হয়ে উঠছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2005, 09:59 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

ওয়াশিংটনে আন্তর্জাতিক অর্থ তহবিলের বৈঠকে চিদাম্বরম একথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্রমেই শক্তিশালী হচ্ছে।

তিনি বলেন, এনজিওগুলোর সামাজিক এবং ব্যাপক ভিত্তিক ক্ষুদ্রঋণ কর্মসূচির করণে উল্লেখযোগ্যহারে দারিদ্র্য হ্রাস পেয়েছে এবং জনগণের মাথাপিছু আয় বেড়েছে।

ইন্টারনেটে প্রাপ্ত এক প্রতিবেদনে বলা হয়, ভারতীয় অর্থমন্ত্রী বলেন, মাল্টিফাইবার চুক্তি (এমএফএ) বাতিলের পর বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস রপ্তানি ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে।

তিনি শ্রীলংকা ও ভূটানের অর্থনৈতিক অগ্রগতিরও ব্যাপক প্রশংসা করেন।