২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষ ৪০০ মার্কিন ধনীর তালিকা প্রকাশ

যুক্তরাষ্ট্রে গত তিন বছরে ধনীরা আরও ধনী হয়েছে। দ্য ফরবিস এর ২৪তম বার্ষিক সংস্করণে একথা জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক

মিথুন আহমেদ,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2005, 06:15 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

এতে বলা হয়, দেশের ৪০০ ধনীর মধ্যে সবচেয়ে সেরা ধনীর সম্পদের পরিমাণ ১২৫ বিলিয়ন ডলার থেকে ১ দশমিক ১৩ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

সেরা ৪০০ ধনীর মধ্যে ২৬ জন বাদে সবাই কোটিপতি। বাড়ি এবং তেলের দাম বেড়ে যাওয়ায় এ তালিকায় স্থান পেয়েছে ৩৩ জন নব্য ধনী।

ভু-মধ্যসাগরীয় অঞ্চলের তেল ব্যবসায়ী ট্রাচি রোন জানুয়ারিতে তার ডব্লিউ অ্যান্ড টি খনি থেকে উত্তোলন শুরুর পর এ তালিকায় উঠে আসেন। তালিকায় থাকা ছয়জন রিয়েল এস্টেট ব্যবসায়ীর মধ্যে দু’জন হচ্ছে জর্জ পেরেজ ও স্টিভেন রথ।

তালিকায় স্থান পাওয়া আরেক ধনী জেমস লেপ্রিনো। তিনি এক দশমিক তিন বিলিয়ন ডলারের মালিক।

বছরের সেরা উপার্জনকারী ক্যাসিনো মোগল শেলডন অ্যাডেলসন। চীনের ম্যাকাউ উপত্যকায় ব্যবসা প্রসারের মাধ্যমে তার উপার্জন গিয়ে ঠেকে আট দশমিক ৫ বিলিয়ন ডলার।

প্রতিটি আগমনের ঘটনায়, বিদায়ের বিষয়টিও যুক্ত। গত বছরের তালিকার আট সদস্য মারা গেছেন। এর মধ্যে ওয়াল মার্ট উত্তরসূরী জন ওয়ালটন জুন মাসে প্লেন দুর্ঘটনায় নিহত হন। তার জায়গায় উঠে এসেছেন তার স্ত্রী ক্রিস্টি।