বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে ৩টি দরপত্র গৃহীত
বাংলাদেশ ব্যাংকে বৃহস্পতিবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে।
নিলামে চারদিন মেয়াদী ১২৫ কোটি টাকার তিনটি দরপত্র জমা পড়ে এবং গৃহীত হয়।
বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহীত দরপত্রগুলোর বার্ষিক সুদের হার ছিল শতকরা পাঁচ দশমিক ৫০ ভাগ।
