ডিজেলের পর এবার ভারতে পাচার হচ্ছে ভোজ্য তেল
বাংলাদেশ ও ভারতের মধ্যে তেলের মূল্যের বিরাট তফাৎ থাকায় ডিজেলের পর এখন ভারতে পাচার হচ্ছে ভোজ্য তেল।
বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বরকতুল্লাহ বুলু বিডিনিউজের সাথে আলাপকালে বলেন, বুধবার কলকাতার বাজারে সয়াবিনের দাম লিটার প্রতি যেখানে ৯২ রুপি সেখানে ঢাকার বাজারে প্রতি লিটার বিক্রি হয়েছে মাত্র ৪২ টাকায়।
তিনি বলেন, ভোজ্য তেল যাতে ভারতে পাচার হতে না পারে সেজন্য সীমান্তে নিরাপত্তা জোরদারে সরকার বাংলাদেশ রাইফেলসকে নির্দেশ দিয়েছে।
কলকাতাসহ ভারতের অন্যান্য বাজারের সাথে ভোজ্য তেলের মূল্যের বিরাট তফাতের কারণে প্রতিদিন প্রচুর পরিমাণ ভোজ্য তেল ভারতে পাচার হচ্ছে বলে তিনি জানান।
বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, গত কয়েক মাস ধরে বিডিআর গড়ে প্রতিমাসে ৫০ থেকে ৬০ হাজার টন ভোজ্য তেল আটক করে আসছে।
দেশে ভোজ্য তেলের বার্ষিক চাহিদা ১১ হাজার ৫০ হাজার মে. টন। এর মধ্যে মাত্র ১.০৩ মে. টন ভোজ্য তেল স্থানীয়ভাবে উৎপন্ন হয়ে থাকে এবং চাহিদার অবশিষ্ট আমদানি করা হয়ে থাকে বলে বাণিজ্য উপদেষ্টা বরকতুল্লাহ বুলু জানান।
