২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের বন্দরের জন্য ব্যবসায়ীদের রেগুলেটরি কমিশন গঠনের প্রস্তাব

বাংলাদেশ সরকারের প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট (পিএসডি) কোর গ্রুপের সাথে বৈঠকে ব্যবসায়ীরা চট্টগ্রাম বন্দরের জন্য রেগুলেটরি কমিশন গঠনের দাবি জানিয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2005, 08:55 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

এছাড়া তারা দ্রুত কর্ণফুলির তৃতীয় সেতু নির্মাণ, বাখারাবাদ গ্যাস সিষ্টেম লিমিটেডের অফিস চট্টগ্রামে স্থানান্তর ও চট্টগ্রামের পানি, গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন।

বুধবার চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ (সিসিসিআই) মিলনায়তনে বিশ্ব ব্যাংকের সাউথ এশিয়ান এন্টারপ্রাইজ ডেভলাপমেন্ট ফ্যাসিলিটিজ (এসইডিএফ) প্রোগ্রামের আওতায় গঠিত পিএসডি কোর গ্রুপের সাথে বৈঠকে সিসিসিআই প্রতিনিধিরা এই দাবি জানান।

সিসিসিআই প্রেসিডেন্ট সাইফুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিসিসিআই’র পরিচালক এরশাদ উল্লাহ, আমিরুল হক চৌধুরী, মাহবুব আলী ও পিএসডি কোর গ্রুপের কো-অর্ডিনেটর মামদুদ হোসেন আলমগীর প্রমুখ।