সিটিসেলে ইউটিস্টারকম’র নতুন হ্যাণ্ডসেট
গ্রাহকদের জন্য বাজারে যুক্তরাষ্ট্রের ইউটিস্টারকম কোম্পানির সি১১৬০ সিডিএমএ হ্যাণ্ডসেট ছেড়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল কোম্পানি সিটিসেল।
নগরীর একটি হোটেলে বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিটিসেলের পরিচালনাকারী প্রতিষ্ঠান প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের (পিবিটিএল) চিফ অপারেটিং কর্মকর্তা চাই হুন পিন একথা জানান।
তবে এ সেটের দাম কত হবে এবং এটি কবে নাগাদ বাজারে বাণিজ্যিকভাবে ছাড়া হবে, তা এখনও নির্ধারণ করা হয়নি বলে তিনি জানান।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউটিস্টারকমের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জেরি সলোওয়ে, ব্যবস্থাপনা পরিচালক বিজয় যাদব এবং সেলস পরিচালক মহিত কাপুর।
