২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যা নিয়ন্ত্রণে ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার দেবে ওপেক

ওপেক আন্তর্জাতিক উন্নয়ন তহবিল বন্যা নিয়ন্ত্রণে বাংলাদেশের পানি উন্নয়ন প্রকল্পে এক কোটি ৫০ লাখ মার্কিন ডলার সহায়তা দেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2005, 10:50 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

ওপেক তহবিলের বোর্ড অব গভর্নর্সের চেয়াম্যান এবং অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের শিল্প সংক্রান্ত সহকারী আন্ডার সেক্রেটারি জামাল নাসের লুটাহ এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ইসমাইল জাবিউল্লাহ অস্ট্রিয়ার ভিয়েনায় ওপেক কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় সরকার বিভাগ যৌথভাবে দেশের নয়টি জেলায় এ প্রকল্প বাস্তবায়ন করবে। জেলাগুলো হচ্ছে, কুষ্টিয়া, রাজশাহী, গাইবান্ধা, জামালপুর, ময়মনসিংহ, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এবং সুনামগঞ্জ।

১৯৭৬-৭৭ অর্থবছরে বাংলাদেশকে ওপেক তহবিল থেকে সহায়তা প্রদান করা হয়। বিদ্যুৎ, অবকাঠামো, পরিবহন ও বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে এ সহায়তা প্রদান করা হয়েছিল।

ওরগ্যানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রির (ওপেক) সদস্য দেশগুলো ১৯৭৬ সালের জানুয়ারিতে ওপেকের আন্তর্জাতিক উন্নয়ন তহবিল গঠন করে। স্বল্প আয়ের দেশগুলোকে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অগ্রগতি অর্জনে সহায়তার লক্ষ্যে এ তহবিল গঠন করা হয়। ওপেকের আওতাভুক্ত দেশগুলোর সাথে উন্নয়নশীল দেশগুলোর সাথে সহযোগিতা বৃদ্ধিকল্পে এ তহবিল গঠন করা হয়।

সংযুক্ত আরব আমিরাতসহ সৌদি আরব, কুয়েত, ইরান, ইন্দোনেশিয়া, লিবিয়া, ইরাক, আলজেরিয়া, কাতার, নাইজেরিয়া, ভেনেজুয়েলা এবং গ্যাবন ওপেক তহবিলে অর্থ প্রদান করে থাকে।