২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থমন্ত্রীর সাথে ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরশেন প্রতিনিধিদলের সাক্ষাৎ

অর্থমন্ত্রী এম সাইফুর রহমান শুক্রবার বলেছেন, জ্বালানির ওপর চাপ কমাতে কয়লা ব্যবহার করে বেসরকারি খাতের সহায়তায় দেশে বিনিয়োগ উদ্যোগ নেয়ার অনুকূল পরিবেশ রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2005, 10:19 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

বিশ্ব ব্যাংক গ্রুপের সদস্য ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশনণ্ডআইএফসি’র একটি প্রতিনিধিদল মন্ত্রীর সাথে তার বাসভবনে সাক্ষাৎ করলে তাদের সাথে আলোচনা শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে অর্থমন্ত্রী বলেন, সার্বিক সম্ভাব্যতা যাচাই করে এখাতের উন্নয়নে আরো কি করা যায়, সরকার তা বিবেচনা করে দেখবে।

প্রতিনিধিদল বাংলাদেশের আর্থণ্ডসামাজিক উন্নয়ন বিশেষ করে কয়লা খনি ও কয়লা ব্যবহৃত বিদ্যুৎ উৎপাদনসহ আনুষঙ্গিক সম্ভাবনাময় খাতে বিনিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রীর সাথে মতবিনিময় করে।

আলোচনায় জনস¦ার্থ সহায়ক পরিবেশ বান্ধব উৎপাদন প্রক্রিয়াও প্রাধান্য পায়। আইএফসি প্রতিনিধিদল বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে উন্নয়ন সহযোগিতা উত্তরোত্তর আরো সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন।

প্রতিনিধিদলে আইএফসি সাউথ এশিয়ার ডিরেক্টর ইয়াড ম্যালাস এবং পরিবেশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক পরিচালক র‌্যাচেল কাইট প্রতিনিধিত্ব করেন। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিনা ওয়ালিক এ সময় উপস্থিত ছিলেন।